মালদা

লরি ও মাছ বোঝাই ম্যাজিকের মুখোমুখি সংর্ঘষে মৃত দুই, চাঞ্চল্য মালদা হিলি এক্সপ্রেস ওয়ের জামতলী এলাকায়

লরি ও মাছ বোঝাই ম্যাজিকের মুখোমুখি সংর্ঘষে মৃত্যু হল দুই জনের। ঘটনাটি ঘটেছে মালদা হিলি এক্সপ্রেস ওয়ের জামতলী এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় গাজোল থানার পুলিশ। মৃতদের নাম চালক মাসিদুর রহমান(৪২) ও মাছ ব্যবসায়ী  আক্রামুল ইসলাম (৩২)। এদের বাড়ি দক্ষিন দিনাজপুরের বুনিয়াদপুরে।

        জানা গিয়েছে, সোমবার সকালে ম্যাজিক গাড়িটি বুনিয়াদপুর থেকে মাছ বোঝাই করে মালদার গাজোলের আলাল এলাকার মাছের আড়তে আসছিলো। পথে মালদা থেকে হিলিগামী লরির সঙ্গে মুখোমুখি সংর্ঘষ হয় মাছ বোঝাই ম্যাজিকের। ঘটনায় গুরুতর আহত হন ম্যাজিকের দুইজন। তাদেরকে উদ্ধার করে গাজোল গ্রামীন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা দুইজনকেই মৃত বলে ঘোষনা করেন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গাজোল থানার পুলিশ গিয়ে ম্যাজিক গাড়িটিকে উদ্ধার করে। যদিও ঘটনার পর থেকে ঘাতক লরিটি পলাতক বলে খবর। লরি চালক ও খালাসীর খোঁজে তল্লাশী শুরু করেছে পুলিশ। এই ঘটনায় মালদা হিলি এক্সপ্রেস ওয়েতে ব্যাপক যান জটের সৃষ্টি হয়। ঘটনার তদন্ত শুরু করেছে গাজোল থানার পুলিশ।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/ccmue2XiSOk